,

কৃষক কোকিল হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার গাবতলী থানার কৃষক কোকিল চন্দ্র মণ্ডলকে হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডের ১২ বছর পর এই মামলার রায় হলো।

আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় দেন। এ সময় দণ্ডিতদের ২০ হাজার করে জরিমানাও করা হয়। অনাদায়ে তাদের অতিরিক্ত আরও ছয় মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেন বিচারক।

দণ্ডপ্রাপ্তরা হলেন-গাবতলী উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মাঝিপাড়ার বাসিন্দনবদ্বীপ, নিত্যানন্দ, গৌরাঙ্গ, লক্ষ্মীচরণ, রাতেন ও রমনী কান্ত। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামিরা বিচারকের সামনে উপস্থিত ছিলেন। নিহত কৃষক কোকিল চন্দ্র মণ্ডল ওই এলাকার শ্যামল চন্দ্র মণ্ডলের ছেলে।

মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) বিনয় কুমার বিশু।

তিনি বলেন, ২০১০ সালের ২৫ মার্চ বিকেলে লাঠি, রড দিয়ে পিটিয়ে কোকিলকে হত্যা করা হয়। এ ঘটনায় পরে তার বাবা শ্যামল চন্দ্র বাদী হয়ে থানায় মামলা করেন।

তিনি আরও বলেন, কোকিল ও দণ্ডপ্রাপ্ত আসামিরা একই এলাকার বাসিন্দা। তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এই বিরোধের জেরে কোকিলকে পিটিয়ে হত্যা করে আসামিরা।

রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়