,

পাবনায় অস্ত্র ও চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

news-image

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে দেশীয় অস্ত্র ও চোরাই মোটরসাইকেলসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মশুরিয়াপাড়া এলাকার আফছার আলীর ছেলে মনিরুজ্জামান মনি (৩৮) ও পূর্ব টেংরী জিগাতলা এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে সোহেল রানা (৪০)।

রোববার (১২ জুন) রাতে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার কিশোর কুমার রায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা সদরের পূর্ব টেংরি জিগাতলা এলাকা থেকে দুপুরে দুজনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ত্রকারবারিদের অবস্থানের খবর পয়ে ঘটনাস্থলে অভিযান চালায় র‍্যাব। অভিযানে দুই ব্যক্তিকে আটক করে র‍্যাব। আতকৃতদের কাছে থেকে একটি চোরাই মোটর সাইকেল, একটি তলোয়ার, হাসুয়া, চাপাতি ও তিনটি বড় ছুরি উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুজনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা করে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে রোববার রাতেই দুজনকে থানায় হস্তান্তর করা হয়।

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, সোহেলের বিরুদ্ধে থানায় হত্যাসহ ১২টি মামলা রয়েছে। সোমবার সকালে তাদের আদালতে তোলা হবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়