,

পাচার হওয়া টাকা ফিরে এনে বৈধতা দিলে দুর্নীতি বাড়বে : জি এম কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে ভোগের বিধান অনৈতিক। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার বৈধতা দেওয়া মানেই পাচারকে উৎসাহিত করা।

আজ রোববার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জি এম কাদেরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন মেজর (অব.) গাজী মো. মাকসুদ উর রহীম। সেখানে জি এম কাদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে বৈধতা দিলে টাকা পাচার ও দুর্নীতি আরও বেড়ে যাবে। অথচ যারা দেশের টাকা বিদেশে পাচার করে তাদের বিচারের মুখোমুখি করা উচিৎ। আমরা দীর্ঘ দিন ধরে পাচারকারীদের তালিকা প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম। আমরা এখনো চাই পাচারকারীদের তালিকা প্রকাশ করে তাদের বিচারের মুখোমুখি করা হোক।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, দপ্তর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান ও কেন্দ্রীয় সদস্য মিথিলা রওয়াজা।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ