,

নাটোরে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ২

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার ভোরে বনপাড়া-পাবনা মহাসড়কের লালপুর উপজেলার কদমচিলান ইউনিয়নের ক্লিকমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চালক টাঙ্গাইল সদরের বিল গারিন্দা গ্রামের মোঃ রমজান আলীর ছেলে আপন মিয়া (২০) ও হেলপার বাশাইল পশ্চিমপাড়া গ্রামের হাজি মঞ্জুর ছেলে মোয়াজ্জেম হোসেন (৩০)।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার ভোরে বনপাড়া-পাবনা মহাসড়কের লালপুরের কদিমচিলান ইউনিয়নের ক্লিকমোড় এলাকায় পঞ্চগড় থেকে বরিশালগামী গোল্ডেন লাইন বাস সঙ্গে পাবনা থেকে টাঙ্গাইলগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চালক ও হেলপারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় চালকের মৃত্যু হয়। পরে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেলপারও মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়