,

খুলনায় বাসের ধাক্কায় নিহত ২, আহত ৮

news-image

খুলনা প্রতিনিধি : খুলনায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আট জন।

নিহতরা হলেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিশখালী গ্রামের আলী ওসমান এবং খুলনার ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের আব্দুল খালেক। এর মধ্যে আলী ওসমান ওষুধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ এবং আব্দুল খালেক গাছ কাটা শ্রমিক।

বুধবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ওসি শেখ কনি মিয়া।

স্থানীয়রা জানান, বুধবার সকালে খুলনা থেকে যাত্রীবাহী একটি বাস সাতক্ষীরার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এরপর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে বাসটি। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। একইসাথে আহত হন অন্তত আট জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আহতদেরকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়