,

শিক্ষকের হাতের কবজি কেটে দিলো দুর্বৃত্তরা

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার সদর উপজেলায় এক কলেজ শিক্ষকের ডান হাতের কব্জি কেটে দিলো দুর্বৃত্তরা। এছাড়া তার শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের বংশীতলা নতুন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হামলার শিকার কলেজ শিক্ষক তোফাজ্জেল বিশ্বাস(৫২) কুমারখালী উপজেলার বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি কুমারখালি বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার বাসিন্দা।

আলাউদ্দিন আহম্মেদ বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আলী হোসেন বলেন, কলেজ থেকে শহরে ফেরার পথে ২০ থেকে ২৫ জন তোফাজ্জেল বিশ্বাসের ওপর হামলা চালায়। কিন্তু কী কারণে তার ওপর এ হামলা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আশরাফুল আলম বলেন, হাতের কবজি বিচ্ছিন্ন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাকে চিকিৎসাসেবা দিচ্ছেন।

কুমারখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করে জানান, প‚র্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে দোষীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান