,

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে প্রবাসীর স্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার শিবগঞ্জে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে অনশন করছেন এক প্রবাসীর স্ত্রী (২২)। আজ সোমবার উপজেলার জুড়ি অনন্তপুর গ্রামে অনশনের এ ঘটনা ঘটে। ওই নারী জানিয়েছেন, বর্তমানে ওই নারী তিন মাসের অন্তঃসত্ত্বা।

অনশনকারী নারী বলেন, ‘অনন্তপুর গ্রামের নুনু মিয়ার ছেলে সোহরাব হোসেন (২১) আমার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। গতকাল রোববার সোহরাব আমাকে বিয়ে করবে বলে তাদের বাড়িতে নিয়ে এসে কৌশলে বাড়ি থেকে পালিয়ে গেছে।’

ভুক্তভোগী নারী বলেন, ‘সোহরাব বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করে আসছে। বর্তমানে আমি ৩ মাসের অন্তঃসত্ত্বা। সে আমাকে বিয়ে না করলে আমি এখানে বিষপান করে আত্মহত্যা করব।’

এ ব্যাপারে অভিযুক্ত সোহরাব বাড়িতে না থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মোবাইল ফোনে যোগাযোগ করা হলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, ‘আমি ছুটিতে আছি। তবে ভুক্তভুগী নারী থানায় অভিযোগ দিলে বিষয়টির তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়