,

ছাত্রীকে যৌন হয়রানি, রাবি শিক্ষকের পদোন্নতি স্থগিত

news-image

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) দুই ছাত্রীকে যৌন হয়রানির ঘটনার আংশিক সত্যতায় ওই ইনস্টিটিউটের শিক্ষক বিষ্ণু কুমার অধিকারীর চার বছরের ইনক্রিমেন্ট ও পদোন্নতি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার রাতে অনুষ্ঠিত ৫১৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম সাগর জানান, ছাত্রী যৌন হয়রানি ও মানসিক উত্ত্যক্তের ঘটনায় তদন্ত কমিটি আংশিক সত্যতা পেয়েছে। ফলে তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে তার চার বছরের একটি ইনক্রিমেন্ট ও পদোন্নতি স্থগিত করা হয়েছে। এ ছাড়া লিখিতভাবে তাকে সতর্ক করারও সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ২৫ ও ২৭ জুন দুই ছাত্রী ইনস্টিটিউট কর্তৃপক্ষের কাছে সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীর বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিকভাবে উত্ত্যক্তের অভিযোগ করেন। এরপর ইনস্টিটিউটের পরিচালককে আহ্বায়ক করে তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করে ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

গত ২৮ জুন দুই ছাত্রী নিরাপত্তা চেয়ে মতিহার থানায় জিডি করেন। পরে কমিটি অভিযোগের সত্যতা পায়। ৩ জুলাই ইনস্টিটিউটের একাডেমিক কমিটির পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষককে সব একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়