,

পুলিশ সেজে দুই নারীকে তল্লাশির চেষ্টা, আটক ২

news-image

রাজশাহী ব্যুরো : রাজশাহীতে পুলিশ সেজে রিকশা থামিয়ে দুই নারী যাত্রীকে তল্লাশির চেষ্টার অভিযোগে দুই তরুণকে আটক করেছে পুলিশ।

আজ রোবববার সকালে রাজশাহীর হাদির মোড় এলাকায় আটক দুই তরুণকে বোয়ালিয়া থানা পুলিশে সোপর্দ করা হয়। তারা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার খোরগবিন্দপুর গ্রামের সোহান (২৫) এবং নগরীর সিপাইপাড়ার বাসিন্দা সেলিম (২৪)।

স্থানীয়দের বরাত দিয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, আজ সকালে চারঘাটের টাঙ্গন থেকে দুই নারী রিকশাযোগে ডাক্তার দেখাতে রাজশাহী শহরে আসছিলেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পাশে ঢাকা-রাজশাহী মহাসড়কে অভিযুক্ত সেলিম ও সোহান পুলিশ পরিচয়ে রিকশার গতিরোধ করে ওই দুই নারীর শরীর তল্লাশি করতে চান। তাদের কাছে মাদক আছে বলে অভিযোগ করেন। এ সময় দুই নারী তাদের স্বজনদের ফোন করলে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

একপর্যায়ে স্থানীয়রা ধাওয়া দিয়ে তাদের হাদির মোড় এলাকায় ধরে ফেলেন। এ সময় পুলিশের পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে স্থানীয়রা বোয়ালিয়া মডেল থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

ওসি আরও বলেন, থানার একজন অফিসারকে ঘটনা তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সকাল থেকেই বিষয়টি তদন্ত করছেন। বর্তমানে আটকদের থানা হেফাজতে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান