,

বাগেরহাটে ইটবোঝাই ট্রলির ধাক্কায় দুই ভ্যানযাত্রীর প্রাণ গেল

news-image

বাগেরহাটে ইটবোঝাই ট্রলির ধাক্কায় দুই ভ্যানযাত্রীর প্রাণ গেল
নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটে ইটবোঝাই ট্রলির ধাক্কায় দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় ভ্যানচালক আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় বাগেরহাট-পিরোজপুর সড়কের দড়াটানা সেতুর ঢালে চিংড়ি গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের বাবুল ফকিরের স্ত্রী রেশমী বেগম (৫০) এবং কচুয়া উপজেলার শোলারকোলা গ্রামের সুলতান খানের ছেলে সালাম খান (৪২)। আহত ভ্যানচালকের নাম-পরিচয় জানা যায়নি।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার জানান, ইটবোঝাই একটি ট্রলির ধাক্কায় ভ্যানযাত্রী রেশমী বেগম ঘটনাস্থলেই নিহত হন। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। ভ্যানচালককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়