,

রাবিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু আজ

news-image

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আজ বুধবার দুপুর ১২টায় শুরু হবে। আগামী ৯ জুন রাত ১২টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ দুপুর ১২টা থেকে এবারের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে৷ ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে ৫৫ টাকা ফি দিয়ে প্রাথমিক আবেদন সম্পন্ন করতে পারবেন। প্রাথমিক আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ১৫ জুন থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে। চূড়ান্ত আবেদন ফি ইউনিট প্রতি ১ হাজার ১০০ টাকা।

এবার এ, বি ও সি তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ থেকে ২৭ জুলাই। প্রতিটি ইউনিটে ৭২ হাজার শিক্ষার্থী করে মোট ২ লাখ ১০ হাজার ভর্তিচ্ছু এ বছর পরীক্ষায় অংশ নিতে পারবেন। প্রতিদিন চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পৃথকভাবে জিপিএ ৩.৫ সহ দুটি মিলিয়ে কমপক্ষে ৮ থাকতে হবে। ব্যবসায় শাখা শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পৃথকভাবে জিপিএ ৩.৫ সহ দুটি মিলিয়ে কমপক্ষে ৭.৫ থাকতে হবে। মানবিকের শিক্ষার্থীদের আবদনের জন্য এসএসসি ও এইচএসসিতে জিপিএ কমপক্ষে ৩ পয়েন্টসহ দুটিতে কমপক্ষে জিপিএ ৭ থাকতে হবে। এ ছাড়া এবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না