,

‘কর্নেল খোদায়ির রক্ত বৃথা যাবে না, জবাব দেব’

news-image

অনলাইন ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ‘শহীদ কর্নেল হাসান সাইয়াদ খোদায়ির রক্ত বৃথা যাবে না।’

তিনি আজ মঙ্গলবার তেহরানের ইমাম হোসেইন (আ.) স্কয়ারে হাসান সাইয়াদ খোদায়ির জানাযা অনুষ্ঠানে গিয়ে এক সাক্ষাতকারে এ কথা বলেন।

আল-মাসিরা টিভি চ্যানেলকে তিনি আরও বলেন, শত্রুদের পদক্ষেপের জবাব দেওয়া হবে। তাদের কোনো অপরাধই বিনা জবাবে পার পাবে না।

জেনারেল সালামি বলেন, শত্রুরা যা ইচ্ছা তাই করবে তা হতে পারে না। এটা করতে দেওয়া হবে না। শত্রুদের সব ধরণের তৎপরতা নজরদারিতে রাখা হবে।

তিনি বলেন, শত্রুরা কখনোই ইরানকে ছাড়িয়ে যেতে পারবে না এবং ভবিষ্যতে ইরানের শক্তি আরও বাড়বে।

গত রোববার সন্ধ্যায় আইআরজিসির কর্নেল হাসান সাইয়াদ খোদায়ি যখন নিজে গাড়ি চালিয়ে তার বাসভবনে প্রবেশ করছিলেন তখন দুই মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে পালিয়ে যায়।

ঘাতকের পাঁচটি বুলেটের তিনটি তার মাথায় এবং দু’টি হাতে বিদ্ধ হয় এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি