,

মালি থেকে কোটিপতি সেলিমের দ্বিতীয় স্ত্রীরও কারাদণ্ড

news-image

আদালত প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের সাবেক মালি সেলিম মোল্যার দ্বিতীয় স্ত্রী হাফিজা খানকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার ৪ নম্বর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

রায়ে আসামির কারাদণ্ডের সঙ্গে হাফিজা খানের অবৈধ ৮৩ লাখ ৫৭ হাজার টাকা অর্থদণ্ড করে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন।রায় ঘোষণার সময় হাফিজা খান আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি একই আদালত সেলিম মোল্যার প্রথম স্ত্রী পারভীন আক্তারকে একই অভিযোগের মামলায় ৬ বছরের কারাদণ্ডাদেশ দেন।

২০১৬ সালের ২২ নভেম্বর একটি পত্রিকায় মালি থেকে কোটিপতি সেলিম মোল্যা শিরোনামে নামে অবৈধ সম্পদ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করা হয়। অভিযোগের অনুসন্ধানে দুদক ২০১৭ সালের ১৮ অক্টোবর সেলিম মোল্যার দ্বিতীয় স্ত্রী হাফিজা খানকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয়। ওই বছর ৩১ অক্টোবর হাফিজা খান সম্পদ বিবরণী দাখিল করেন।

সম্পদ বিবরণী যাচাই বাছাই করে দুদক হাফিজা খানের বিরুদ্ধে ২৬ লাখ ৮৫ হাজার ৫০০ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ৮৩ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৮ সালের ১৮ মার্চ রমনা থানায় মামলা করেন। দুদকের উপপরিচালক ফরিদুর রহমানের দায়ের করা মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ২৪ অক্টোবর চার্জশিট দাখিল করেন কমিশনের আরেক উপপরিচালক কে এম মিছবাহ উদ্দিন।

২০২০ সালের ২ সেপ্টেম্বর আদালত হাফিজা খানের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। আদালত মামলার বিচার চলাকালে চার্জশিটভূক্ত ৭ জন সাক্ষীর মধ্যে চারজনের সাক্ষ্যগ্রহণ করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য