,

টেস্ট দলে মোস্তাফিজ, সাদা বলে ফিরলেন বিজয়

news-image

নিজস্ব প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন সংস্করণ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনটি ভিন্ন ভিন্ন সংস্করণে চমক হিসেবে আছেন বেশ কয়েকজন। সবচেয়ে বড় চমক তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন এনামুল হক বিজয়।

রোববার এক প্রেস বিজ্ঞাপ্তিতে টেস্টে ১৬, ওয়ানডেতে ১৭ এবং টি-টোয়েন্টিতে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।

২০২১ সালের জানুয়ারিতে সবশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন মোস্তাফিজ। আবারও সেই ওয়েস্ট ইন্ডিজ দিয়েই সাদা পোশাকের ক্রিকেটে ফিরছেন তিনি। একই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পেয়ে বাদ পড়া সাইফউদ্দিনও ফিরছেন ওডিআই ও টি-টোয়েন্টিতে।

বড় চমক বিজয় ২০১৯ সালে শ্রীলঙ্কা সফরে সবশেষ ওয়ানডে খেলেছিলেন। আর টি-টোয়েন্টি খেলেছিলেন ৭ বছর আগে ২০১৫ সালে জিম্বাবুয়ে সিরিজে। লম্বা সময় পর এই দুই সংস্করণের দলে ফিরলেন তিনি।

উইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি খেললেও ওয়ানডে থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। এ ছাড়া হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন মুশফিকুর রহিম। পুরো সফরেই এই অভিজ্ঞ ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ।

জুন-জুলাইয়ের এই সফরে বাংলাদেশ ২টি টেস্ট,৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ১৫ জুন থেকে শুরু হয়ে ১৬ জুলাই পর্যন্ত ম্যাচগুলো হবে।

টেস্ট দল : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইয়াসির আলী, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, ইবাদত হোসেন, শহীদুল ইসলাম, রেজাউর রহমান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ।

ওয়ানডে দল :তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, ইয়াসির আলী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক।

টি-টোয়েন্টি দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মেহেদী হাসান, ইয়াসির আলী, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম, নুরুল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী