,

রাবি শিক্ষকের স্ত্রীর মোবাইল ছিনতাইকারী গ্রেপ্তার

news-image

রাজশাহী ব্যুরো : দিনে-দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের স্ত্রীর মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে নগরীর নওদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ ও অর্থ উদ্ধার করা গেলেও মোবাইলটি উদ্ধার করা সম্ভব হয়নি।

গ্রেপ্তার ওই যুবকের নাম আব্দুল ওয়াদুদ বুলবুল। তিনি রাজশাহীতে একটি ওষুধ কোম্পানিতে কাজ করেন। বুলবুল নগরীর নওদাপাড়া বাজার এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, বুলবুল স্বচ্ছল পরিবারের সন্তান হলেও সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে সে ছিনতাইয়ে জড়িয়ে পড়ে। এর আগেও নগরীর বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে কয়েকটি ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুল স্বীকার করেছে, ছিনতাই করা মোবাইলটি পুকুরে ফেলে দিয়েছে সে। পুলিশ তাকে নিয়ে সেই পুকুরে অভিযান চালাবে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

ভুক্তভোগীর স্বামী রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ বলেন, মোবাইলটি উদ্ধার করা খুবই জরুরি। আশা করছি পুলিশ খুব দ্রুত তা উদ্ধার করবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়