,

আফগানিস্তানকে কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : আফগানিস্তানকে জাতিসংঘের মাধ্যমে এক কোটি টাকার মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। দেশটিতে বিরাজমান তীব্র খাদ্য ও অন্যান্য সঙ্কটের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতিসংঘের অঙ্গ সংস্থা অফিস ফর দি কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) মাধ্যমে এই সহায়তা পাঠানো হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ও নির্দেশনার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় তহবিল পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন, বাংলাদেশ সরকারের পক্ষে ওসিএইচএ আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য গঠিত বিশেষ তহবিলে অনুদানের অর্থ পাঠাবে এবং এ সংক্রান্ত কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন আছে।

এ অর্থ ওসিএইচএ-এর মাধ্যমে আফগানিস্তানের সংকটাপন্ন সাধারণ জনগণের জন্য ব্যয় করা হবে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অনুদান প্রধানমন্ত্রীর আঞ্চলিক ভ্রাতৃত্ববোধ, দক্ষিণ এশিয়ার সমন্বিত উন্নয়ন এবং সবার প্রতি সহযোগিতার নীতির প্রতিফলন।

‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই অনুদানের ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে আশা করা হচ্ছে।’

গত বছর তালেবান আফগানিস্তানের শাসন ক্ষমতা দখলের পর দেশটির সঙ্কট আরও বেড়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য