,

ফের সাকিবের ছুটি নিয়ে আলোচনা, টেস্টে ইতিবাচক মোস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে সাকিব আল হাসানের না খেলার ব্যাপারে গুঞ্জন শোনা যাচ্ছে। সিরিজটি আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ না হওয়ায় এ সময় পরিবারকে সময় দিতে চান বিশ্বসেরা অলরাউন্ডার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস অবশ্য জানিয়েছেন, তারা সাকিবের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ছুটির আবেদন পাননি।

জালাল ইউনুস এ ব্যাপারে বলেন, ‘আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারিনি। আমরা তাকে এখনো সব সংস্করণে ধরে নিয়েই এগোচ্ছি। কিন্তু যেহেতু পরের দিকে আছে ওয়ানডে সিরিজ, পরে যদি জানায়, তখন দেখা যাবে। শুনেছি, সে সময় তার পারিবারিক কাজ থাকতে পারে।’

এদিকে ক্যারিবীয় সফরে মোস্তাফিজ টেস্ট খেলার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা গেছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও জানিয়েছেন, মোস্তাফিজ টেস্ট খেলার ব্যাপারে ইতিবাচক।

দুই ম্যাচের টেস্ট, তিনটি ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি খেলতে আগামী ৬ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়তে পারে বাংলাদেশ দল। যেখানে দুদলের প্রথম টেস্ট অ্যান্টিগায় ১৬ জুন শুরু হবে। আর ২৪ জুন সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ও শেষ টেস্ট।টি-টোয়েন্টি ম্যাচগুলো ২, ৩ ও ৭ জুলাই ডমিনিকায় অনুষ্ঠিত হবে। আর ১০, ১৩ ও ১৬ জুলাই গায়নায় সিরিজের তিনটি ওয়ানডে।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী