,

মাঙ্কিপক্স নিয়ে বন্দরগুলোতে নতুন নির্দেশনা

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গতকাল শনিবার বিশ্বের ১২টি দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার বিষয়ে জানিয়েছে। এরপরই ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে দেশের বন্দরগুলোতে সতর্কতার নির্দেশ জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রোববার অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে মাঙ্কিপক্স প্রতিরোধে দেশের আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে আক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের ওপর সজাগ দৃষ্টি রাখা এবং স্ক্রিনিং জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, ‘এটি রুটিন প্রক্রিয়া। আমরা বন্দরগুলোতে চিঠি দিয়েছি। আমাদের থার্মাল স্ক্যানার আছে, তাতে ডিটেক্ট করা যাবে। কী কী উপসর্গ থাকতে পারে তাও আমরা জানিয়ে দিয়েছি।’

ডা. আহমেদুল কবীর বলেন, ‘আমাদের বন্দরগুলোতে চিকিৎসক যারা আছেন, সিভিল সার্জনদের কাছে বার্তা পাঠানো হয়েছে যে এই সংক্রান্ত কোনো রোগী পাওয়া গেলে তাৎক্ষণিক নিকটস্থ সংক্রামক ব্যাধি হাসপাতালে আইসোলেট করার জন্য। সংক্রামক ব্যাধি হাসপাতালগুলোকে আমরা আজ থেকে নির্দেশনা দিয়ে দেবো।’

তিনি আরও বলেন, ‘আমরা পোর্টগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য বলছি। এখন পর্যন্ত এলার্মিং (উদ্বেগজনক) নয়।’

আজ দেওয়া এ সতর্কবার্তায় বলা হয়, আফ্রিকা, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে মাঙ্কিপক্সের রোগী শনাক্ত হয়েছে। মাঙ্কিপক্স নতুন কোনো রোগ নয়। তবে আগে এ ধরনের রোগী পশ্চিম আফ্রিকা বা মধ্য আফ্রিকার দেশগুলোতে অ্যান্ডেমিক হিসেবে ধরা হয়। আগে শুধু পশ্চিম আফ্রিকার দেশগুলোতে ভ্রমণকারীদের বা বাসিন্দাদের মধ্যে শনাক্ত হয়েছে এ রোগ। সম্প্রতি এসব দেশ ভ্রমণের ইতিহাস নেই, ইউরোপ ও আমেরিকায় বসবাসকারী এমন ব্যক্তিদের মধ্যে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব রোগীর ফুসকুড়ি দেখা যায় এবং সম্প্রতি মাঙ্কিপক্সের নিশ্চিত কেস আছে, এমন দেশগুলো ভ্রমণ করেছেন অথবা এমন কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছেন, যাদের একই রকম ফুসকুড়ি দেখা দিয়েছে বা নিশ্চিত বা সন্দেহজনক মাঙ্কিপক্স রোগী হিসেবে শনাক্ত হয়েছেন, এমন রোগীদের সন্দেহজনক রোগীর তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

পাশাপাশি সন্দেহজনক এবং লক্ষ্মণযুক্ত রোগীকে কাছের হাসপাতালে বা সংক্রামক ব্যাধি হাসপাতালে আইসোলেশনের ব্যবস্থা করতে হবে। আর এ বিষয়ে সরকারের রোগনিয়ন্ত্রণ শাখা ও সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) তথ্য জানাতে হবে।

এ সতর্কবার্তা দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম বন্দর, সিলেটের সিভিল সার্জন এবং আন্তর্জাতিক বন্দর আছে-এমন জেলার সিভিল সার্জনদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না