,

সাগরে ৬৫ দিনের জন্য মাছ ধরা বন্ধ

news-image

নিউজ ডেস্ক : আজ থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিনের জন্য সমুদ্রে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করা এবং বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষায় ৬৫ দিনের জন্য সামুদ্রিক মৎস্য আহরণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালীন এ সময় ৪৭৫ প্রজাতির মাছ, চিংড়ি, হাঙর, লবস্টার, কাঁকড়াসহ সাগরে কিছুই ধরা যাবে না। আগে অনেকে ফিরলেও ঘোষণার পর সাগর থেকে ঘাটে ভিড়ছে ভোলার ফিশিং বোটগুলো।

এদিকে, জাটকা সংরক্ষণে দুই মাসের অভিযান শেষ হতে না হতেই আবারও নিষেধাজ্ঞা, মড়ার ওপর খাঁড়ার ঘা বলছেন জেলেরা। মাত্র ১৯ দিনের মধ্যে আরেকটি নিষেধাজ্ঞায় আবারও বেকার হয়ে পড়েছেন হাজার হাজার জেলে। দ্রুত সরকারি খাদ্য সহায়তার দাবি তাদের।

তবে কার্যক্রম সফলের পাশাপাশি কর্মহীন জেলেদের খাদ্য সহায়তায় আনার আশ্বাস দিয়েছে ভোলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম। তিনি জানান, জেলার ১ লাখ ৫৭ হাজার নিবন্ধিত জেলের মধ্যে সমুদ্রগামী ৬৩ হাজার ৯শ জেলেকে ৬৫ দিনে ৮৬ কেজি করে খাদ্য সহায়তা দেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর