,

পদ্মা সেতুর নাম পরিবর্তন হবে না, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন : মন্ত্রিপরিষদ সচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে করার দাবি উঠলেও সেটি হচ্ছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘পদ্মা সেতুর নাম পরিবর্তন হবে না, এটি প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। এ বিষয় নিয়ে আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে প্রধানমন্ত্রী কথা বলবেন।’

মন্ত্রিসভার বৈঠক শেষে আজ বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আশা করা যাচ্ছে জুনের শেষ সপ্তাহের দিকে পদ্মা সেতু চালুর জন্য রেডি হয়ে যাবে। কিছু দিনের মধ্যেই পদ্মা সেতুর উদ্বোধনের বিষয়ে ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আনোয়ারুল ইসলাম আরও বলেন, ‌‘পদ্মা সেতুর টোল বেশি ধরা হয়নি। যদি বেশি মনে করা হয়, তাহলে সরকার পরে সেটা বিবেচনা করবে। তবে ১৫ থেকে ১৬ বছরের মধ্যেই টাকা উঠে যাবে।’

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি