,

ডি সিলভার বিদায়ের পর শ্রীলঙ্কার ২০০

news-image

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। যেখানে বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণির পর সাকিব আল হাসানও শিকারে নামেন। ধনাঞ্জায়া ডি সিলভাকে ব্যক্তিগত ৩৩ রানে মুশফিকুর রহিমের ক্যাচে ফেরান সাকিব। এরপর দলীয় ২০০ পার করে শ্রীলঙ্কা।

এ প্রতিবেদন লেখা্ পর্যন্ত ৭০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২০০ রান করেছে শ্রীলঙ্কা। সফরকারী দলটি বাংলাদেশের বিপক্ষে ১৩২ রানের লিড নিয়েছে।

শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ৪৮তম ওভারে দলটির অধিনায়ক দিমুথ করুনারত্নেকে বিদায় করেন তাইজুল ইসলাম। অবশ্য মুমিনুল হকের দুর্দান্ত ক্যাচও এই উইকেটে সামিল থাকবে। করুনারত্নে ১৩৮ বলে ২টি চারে ৫২ রান করেন।

এর আগে এদিন প্রথমে কুশল মেন্ডিসকে বোল্ড করেন তাইজুল। মেন্ডিস ৪২ বলে ৪৮ রান করেছিলেন। তবে এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউসকে শূন্য রানে নিজেই ক্যাচ নিয়ে ফেরান বাঁহাতি এই স্পিনার।

চতুর্থ দিন শ্রীলঙ্কা ৩৯ রানে দুই উইকেট হারিয়ে মাঠ ছেড়েছিল। দিমুথ করুনারত্নে ১৮ রানে অপরাজিত ছিলেন। এর আগে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ৩৯৭ রান করেছিল। পরে বাংলাদেশ ৪৬৫ রান করে ৬৮ রানের লিড নিয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী