,

রাজীব গান্ধীর এক হত্যাকারী মুক্তি পাচ্ছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যার ঘটনায় দ-িতদের অন্যতম এজি পেরারিভালানকে মুক্তির নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট। ৩১ বছর কারাগারে থাকার পর গতকাল বুধবার এ রায় দেন আদালত। এ রায়ের ফলে দ-িত অপর ছয়জনের মুক্তির পথও উন্মুক্ত হলো। রায়ে অসন্তোষ প্রকাশ করেছে কংগ্রেস। খবর এনডিটিভির।

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যওয়ালা বলেন, এটি শুধু প্রতিটি কংগ্রেস সদস্যের জন্যই দুঃখজনক না; বরং ভারত ও ভারতের সব নাগরিকের জন্যই এটি হতাশাজনক। একজন সন্ত্রাসীকে সব সময় সন্ত্রাসী হিসেবেই বিবেচনা করা উচিত। কিন্তু আজ সুপ্রিমকোর্টের রাজীব গান্ধীর হত্যাকারীকে মুক্তির নির্দেশ অত্যন্ত বেদনাদায়ক।

রাজীব গান্ধী হত্যায় মাস্টারমাইন্ড ছিলেন লিবারেশন টাইগার্স অব তামিল এয়েলামের (এলটিটিই) শিবারাসান। তার জন্য দুটি ৯ ভোল্টের ব্যাটারি কেনায় অভিযুক্ত ছিল ওই সময়ে ১৯ বছর বয়সী পেরারিভালান। ১৯৯১ সালে রাজীব গান্ধীকে হত্যায় ব্যবহৃত বোমায় এসব ব্যাটারি ব্যবহার করা হয়।

১৯৯৮ সালে সন্ত্রাসবিরোধী একটি আদালত পেরারিভালানকে মৃত্যুদ- দেন। পরের বছর সুপ্রিমকোর্ট তার দ- বহাল রাখে। কিন্তু ২০১৪ সালে তা কমিয়ে যাবজ্জীবন করা হয়। এই বছরের মার্চে সর্বোচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়–র শ্রীপেরামবুদুর এলাকায় এক নির্বাচনী সমাবেশে আত্মঘাতী হামলায় নিহত হন রাজীব গান্ধী। ধানু নামে শনাক্ত হওয়া এক নারী আত্মঘাতী এ হামলা চালায়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড