,

এমপির গাড়িবহরে ট্রাকচাপায় লাশ হলেন ছাত্রলীগ নেতা

news-image

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারদলীয় এমপির অনুষ্ঠান শেষে গাড়িবহরের সঙ্গে ফেরার পথে প্রাণ হারালেন সফরসঙ্গী ছাত্রলীগ নেতা বাবুল হোসেন।

বুধবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন সানন্দবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রলীগ নেতা বাবুল হাসান উপজেলার চিকাজানী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক। তিনি একই ইউনিয়নের মাগুড়িহাট গ্রামের আবুল হোসেনের ছেলে। দেওয়ানগঞ্জ ডিগ্রি কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল মিয়া বলেন, বুধবার সকাল থেকে সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি দেওয়ানগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করছিলেন। এ সময় ছাত্রলীগ নেতা বাবুল হাসান সাথে সফরসঙ্গী ছিলেন। কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে এমপির গাড়িরবহরে তিনিও মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। হঠাৎ দ্রুতগামী একটির ট্রাকের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হন।

বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহব্বত কবির বলেন, এমপি মহোদয়ের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে পণ্যবাহী ট্রাকের সাথে বাবুল হাসানের মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে তিনি মারা যান তিনি।

ওসি আরও জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালক দুলাল মিয়াকে (৩৬) আটক করা হয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না