,

জনগণের ভাগ্য পরিবর্তন করতে দেশে ফিরেছিলাম

news-image

নিজস্ব প্রতিবেদক : এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে দেশে ফিরে এসেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্ট শুধু আমরা হারাইনি। বাংলাদেশের মানুষ হারিয়েছে তাদের উন্নতির সব সম্ভাবনা। যুগ যুগ ধরে করে এদেশের মানুষ বঞ্চিত হয়েছে। জাতির পিতা চেয়েছিলেন সেই বঞ্চনা থেকে জাতিকে মুক্তি দিতে। তার নেতৃত্বে এদেশের মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল। যুদ্ধ করে স্বাধীন করেছিল এই দেশকে।

আরো পড়ুন: কক্সবাজারকে নিয়ে মাস্টারপ্ল্যানের নির্দেশ

এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি দেশে ফিরে এসেছিলাম।

প্রধানমন্ত্রী বলেন, পরিবারকে হারিয়ে বাংলাদেশের মানুষের মাঝে খুজে পেয়েছিলাম আমার বাবা-মা-ভাইসহ হারানো স্বজনদের।

 

সেই সময়ের যন্ত্রণার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা দুই বোন বেঁচেছিলাম বিদেশে ছিলাম বলে। কিন্তু এ বেঁচে থাকা বাঁচা ছিল না। এটা ছিল মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণা নিয়ে বাঁচা।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড