,

সাদা পোশাকে সাকিবের ১৫ বছর

news-image

স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে টেস্ট ক্রিকেটে ১৫ বছর পার করে ফেলেছেন সাকিব আল হাসান। ২০০৭ সালের ১৮ মে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয়েছিল এই তারকার। এরপর সাকিবকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টটি সাকিবের ক্যারিয়ারের ৬০তম ম্যাচ। এর আগে ৫৯টি টেস্ট খেলে তিনি ৩৯.৫০ গড়ে ৪০২৯ রান করেছেন। যেখানে ৫টি সেঞ্চুরি ও ২৬টি হাফসেঞ্চুরি রয়েছে। বাঁহাতি স্পিনে আরও সফল সাকিব। ৩১.৩০ গড়ে নিয়েছেন ২১৫টি উইকেট।

মাঝে অবশ্য বেশ কয়েকটি টেস্ট খেলেননি সাকিব। ব্যক্তিগত কাজে বিরতি নিয়েছিলেন। এছাড়া ইনজুরি বা চোটের কারণেও অনেক টেস্ট খেলা হয়নি। না হলে ক্যারিয়ার অরও সমৃদ্ধ হতো তার।

যদিও অন্য দুই ফরম্যাটের মতো টেস্ট ক্রিকেটেও বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা পেয়েছেন সাকিব। এমনকি এক সময় তিন ফরম্যাটে একইসঙ্গে বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী