,

দ্রব্যমূল্যের অস্থির পরিস্থিতিতে ব্যবসায়ীদের সতর্ক হওয়ার আহ্বান

news-image

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাজার পরিস্থিতি নিয়ে টাস্কফোর্সের সভা
বিশ্বব্যাপী দ্রব্যমূল্য নিয়ে অস্থির পরিস্থিতি চলছে। তাই ব্যবসায়ীদের যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

বুধবার (১৮ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির দ্বিতীয় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সচিব বলেন, বিশ্বব্যাপী দ্রব্যমূল্য অস্থির। অনেক পণ্যের ঘাটতিও আছে। বাড়ছে দাম। তবে সে দিক থেকে বাংলাদেশ এখনো বেশ স্বস্তিতে। দেশে যা হয়েছে সেটি কিছু ব্যবসায়ীর অপতৎপরতার কারণে হয়েছে। যার দায় পুরো ব্যবসায়ী সমাজের ওপর পড়ছে। সরকার সে দিক থেকে সতর্ক। এখানে যা করার করছে। তবে শঙ্কা কাটেনি।

তিনি বলেন, সামনে কোরবানির ঈদ। সেখানে পেঁয়াজ, আদা রসুন, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। ভবিষ্যতে এসব পণ্য মজুত করে কেউ যাতে সুযোগ নিতে না পারে সে জন্য যার যার জায়গা থেকে সতর্ক হওয়া প্রয়োজন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য