,

ঘুরে দাঁড়িয়ে শিরোপা লড়াইয়ে টিকে রইল লিভারপুল

news-image

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে সাউথ্যাম্পটনের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের জয় তুলে নিয়েছে লিভারপুল। আর এই জয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে শিরোপা লড়াইয়ে এখনও টিকে রইল ইয়র্গেন ক্লপের শিষ্যরা।

গুরুত্বপূর্ণ ম্যাচ হলেও চ্যাম্পিয়নস লিগকে সামনে রেখে অভিজ্ঞ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ও তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ চোটাক্রান্ত, আরেক ফরোয়ার্ড সাদিও মানেকেও বিশ্রামে রাখেন ক্লপ। সব মিলিয়ে চেলসির বিপক্ষে এফএ কাপ জয়ের ম্যাচের শুরুর একাদশে ৯টি বদল এনে খেলতে নামে সফরকারীরা।

প্রতিপক্ষের মাঠে খেলার ১৩তম মিনিটে ন্যাথান রেডমন্ডের গোলে পিছিয়ে পড়ার খানিক পরে লিভারপুল। তবে ২৭তম মিনিটে সমতা টানেন সফরকারীদের তাকুমি মিনামিনো। আর দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে জয়সূচক গোলটি করেন জোয়েল মাতিপ।

লিগে ৩৭ ম্যাচে ২৮ জয় ও ৬ ড্রয়ে ৯০ পয়েন্ট শীর্ষে সিটি। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লিভারপুল।

শিরোপা জয়ের জন্য শেষ ম্যাচে লিভারপুলের শুধু জিতলেই হবে না, প্রার্থনা করতে হবে ম্যানচেস্টার সিটির হারের। আগামী রোববার লিভারপুল ঘরের মাঠে খেলবে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে। একই সময়ে পেপ গুয়ার্দিওলার দলকে খেলতে হবে অ্যাস্টন ভিলার মাঠে।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী