,

শেখ হাসিনাকে সরিয়ে তারেককে চাই না

news-image

নিজস্ব প্রতিবেদক : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, অব্যবস্থাপনা ও কথা না রাখার জন্য আমরা শেখ হাসিনা সরকারের পদত্যাগ চাই। তবে শেখ হাসিনাকে সরিয়ে আমরা বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমানকে চাই না। আমরা এমন একটি সরকার চাই, যারা সত্যিকার অর্থে জনগণের জন্য কাজ করবে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ঈদ পুনর্মিলনী এবং ‘অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন চাই’ শীর্ষক আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে এই সরকারকে হটাতে আমরা শিগগিরই মাঠে নামব। আমরা রাজপথে নামলে এক সপ্তাহের মধ্যে খেলা ফাইনাল হয়ে যাবে। সেই রকম প্রস্তুতি নিয়েই আমরা মাঠে নামার চেষ্টা করছি। তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে কোনো নির্বাচন করা হবে না- এ বিষয়ে আমরা একমত। আর যারা শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবেন।

বিপিপির চেয়ারম্যান বাবুল সরদার চাখারীর সভাপতিত্বে এবং মহাসচিব আব্দুল কাদেরের পরিচালনায় আরও বক্তব্য দেন গণফোরামের মোস্তফা মহসীন মন্টু, সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ ও মোস্তাফিজুর রহমান মোস্তফা, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, জাতীয় স্বাধীনতা পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলিস, বিপিপির পারভীন নাসের খান ভাসানী প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড