,

টেস্টে ৫ হাজার রানের মাইলফলকে ‘প্রথম’ মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছালেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান চট্টগ্রাম টেস্টে এই কীর্তি গড়তে ৬৮ রান দরকার ছিল মিস্টার ডিপেন্ডেবলের। দলীয় ১২৩তম ওভারে আসিথা ফার্নান্দোর দ্বিতীয় বলে উইকেটের পেছনে দুই রান নিয়ে (৬৭ থেকে ৬৯) রেকর্ডটি গড়েন মুশফিক। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে সাড়ে তিনশ রান পার করে।

মুশফিকের আগেই অবশ্য ৫ হাজার রানের রেকর্ডে পৌঁছাতে পারতেন তামিম ইকবাল। এই টেস্টেই সেঞ্চুরি পাওয়া দেশ সেরা ওপেনারের পেশির টান পড়ায় তিনি মাঠ থেকে উঠে যান। তামিমের বর্তমান রান ৪৯৮১।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৬১ রান করেছে বাংলাদেশ। মুশফিক ৭০ ও লিটন দাস ৭৯ রানে অপরাজিত আছেন।

বুধবার (১৮ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির চতুর্থ দিন মাঠে নামে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বৃষ্টি ও ভেজা মাঠের কারণে এদিনের খেলা আধা ঘণ্টা পর শুরু হয়। যেখানে তৃতীয় দিন বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ৩১৮ রানে মাঠ ছাড়ে। মুশফিক ৫৩ ও লিটন ৫৪ রানে অপরাজিত ছিলেন।

এর আগে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড