,

পরীমনির মামলায় নাসির-অমির বিরুদ্ধে অভিযোগ গঠন

news-image

আদালত প্রতিবেদক : যৌন হয়রানির অভিযোগে চিত্রনায়িকা পরীমনির দায়ের করা মামলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন ট্রাইব্যুনাল। আজ বুধবার ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিন চার্জগঠনের এ আদেশ দেন।

একই সঙ্গে আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে করে সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। এর আগে ১৯ এপ্রিল চার্জ গঠনের ওপর শুনানি হয়। সেদিন ১৮ মে আদেশের দিন ঠিক করা হয়।

চার্জ গঠন হওয়া অপর দুই আসামি হলেন- পরিমনির বন্ধু তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলম। শুনানিকালে নাসির ও অমি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। অপর আসামি শহিদুল পলাতক আছেন।

এর আগে গত ১৩ ডিসেম্বর এ মামলায় নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলমের বিরুদ্ধে পুলিশের দেওয়া চার্জশিট আমলে নেন আদালত। শহিদুল আলম পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গত বছর ৬ সেপ্টেম্বর মামলায় নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলমকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

উল্লেখ্য, গত ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমনি।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি