,

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

news-image

অনলাইন ডেস্ক : টানা বৃষ্টির কারণে রাজধানীর কাঁচাবাজারে অধিকাংশ সবজির দাম বেড়েছে। সরবরাহ কমে যাওয়ায় গত এক সপ্তাহে বিভিন্ন সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ভালো মানের কাঁচা মরিচের দাম উঠেছে ২০০ টাকা কেজিতে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, অল্প কয়েকটি সবজি ছাড়া বেশিরভাগ সবজির দাম এখন ১০০ টাকার আশপাশে বা তার বেশি।

ব্যবসায়ীদের ভাষ্য, দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টির কারণে সবজির উৎপাদন ব্যাহত হয়েছে। পাশাপাশি সবজিবাহী যানবাহন সময়মতো রাজধানীতে পৌঁছাতে না পারায় বাজারে সরবরাহ কমে গেছে, যার প্রভাব পড়েছে দামে।

বর্তমানে বেগুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, পটল ও ঢেঁড়স ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙা ৮০ থেকে ৯০ টাকা, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা এবং শসা ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে। এক সপ্তাহের তুলনায় এসব সবজির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এক সপ্তাহ আগে ৬০ টাকায় বিক্রি হওয়া লাউ এখন ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের বাজারেও বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা গেছে। সাধারণ মানের কাঁচা মরিচ ১৬০ থেকে ১৮০ টাকা এবং ভালো মানের মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে কিছু পণ্যের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। বাজারে পেঁপে ৩০ থেকে ৪০ টাকা এবং গাজর ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

টাউন হল বাজারের এক বিক্রেতা জানান, বৃষ্টি কমে সরবরাহ স্বাভাবিক হলে সবজির দামও ধীরে ধীরে কমে আসতে পারে।

অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, সরবরাহ সংকটের পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে দিচ্ছেন। এতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের নিত্যপ্রয়োজনীয় বাজারের ব্যয় আরও বেড়ে গেছে।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়