শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের চন্দনাইশে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত নেতা-কর্মীর চাপে মঞ্চের একটি অংশ ভেঙে পড়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ঘটনায় তিনি-সহ মঞ্চে থাকা কেউ আহত হননি।

শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দোহাজারী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের উদ্যোগে বন্যাদুর্গতদের জন্য ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী আসার আগেই মঞ্চে বিপুলসংখ্যক নেতা-কর্মী উঠে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাইকিং করে বারবার মঞ্চ থেকে নেমে যাওয়ার অনুরোধ জানানো হলেও অনেকেই তা উপেক্ষা করেন।

পরে অর্থমন্ত্রী মঞ্চে উঠলে আরও অনেকে সেখানে ওঠেন। অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে মঞ্চের একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে। এতে অনুষ্ঠানস্থলে সাময়িক আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান জানান, পুরো মঞ্চ ধসে পড়েনি। টেবিলের কয়েকটি পায়া বসে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এরপরও অর্থমন্ত্রী ভাঙা মঞ্চেই দাঁড়িয়ে কয়েকজন বন্যার্তের হাতে ত্রাণ তুলে দিয়ে অনুষ্ঠান শেষ করেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, অতিরিক্ত মানুষের ভিড়ই এ ঘটনার মূল কারণ। তিনি জানান, মঞ্চে বেশি লোক না ওঠার জন্য আগেই মাইকিং করা হলেও তা কার্যকর হয়নি।

ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্য সৃষ্টি হলেও কোনো হতাহতের ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেন উপস্থিতরা।

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

পুরোনো নথি থেকে আ.লীগ আমলের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত