,

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

news-image

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাদের দাবি, হামলায় একাধিক মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, সাম্প্রতিক মার্কিন হামলার জবাব হিসেবে জর্ডানে মোতায়েন মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে আইআরজিসি দাবি করেছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান এবং যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের দাবি, কয়েকটি বিমান ধ্বংস হয়েছে এবং আরও কয়েকটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে জর্ডানে থাকা ‘মার্কিন স্বার্থে’ আঘাত হানার আহ্বানও জানানো হয়েছে।

তবে আইআরজিসির এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে জর্ডান জানিয়েছিল, তাদের আকাশসীমার দিকে ছোড়া তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ওই ঘটনায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায়। এসব হামলায় তিনটি সেতু, একটি রেলস্টেশন, একটি বিমানবন্দরসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আহভাজ, কেশম, বুশেহের, দাশতি, বোস্তান, সিরিক, বন্দর-ই-লেঙ্গেহ, বন্দর-ই-খামির, বন্দর আব্বাস এবং হরমুজগান প্রদেশের বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়। ইরানের গণমাধ্যমের দাবি, হামলায় একটি বিমানবন্দর বিধ্বস্ত হয়েছে এবং কিছু এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র