,

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

news-image

অনলাইন ডেস্ক : টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বাড়তে থাকায় বাঁধের সবগুলো স্পিলওয়ে গেট খুলে দেওয়ার প্রস্তুতি নিয়েছে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। আগামীকাল শনিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে ১৬টি গেট খুলে দেওয়া হতে পারে।

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ ফুট মিন সি লেভেল (এমএসএল)। বাঁধের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পানির চাপ বেড়ে যাওয়ায় উজান ও ভাটি এলাকার নিরাপত্তা এবং পানি নিয়ন্ত্রণের স্বার্থে আগাম এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হ্রদের পানির স্তর, পাহাড়ি ঢলের পরিমাণ ও আবহাওয়ার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত বা ঢলের মাত্রা বাড়লে গেট খোলার পরিমাণও পর্যায়ক্রমে বাড়ানো হতে পারে।

এ বিষয়ে আগাম সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করে কাপ্তাই বাঁধের ভাটির এলাকা, বিশেষ করে রাঙামাটি ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী বাসিন্দা এবং নৌযান চলাচলকারীদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, বর্তমানে কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের কারণে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি হ্রদ থেকে বের হচ্ছে। এরপরও পানির চাপ নিয়ন্ত্রণে অতিরিক্ত ৯ হাজার কিউসেক পানি ছাড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক ভূমি কমিশন গঠনের দাবি :সিডিএ

সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে

নবীনগরে  আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ফের দুই পক্ষের রক্তক্ষয়ী  সংঘর্ষে  : অর্ধশতাধিক আহত

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৬

নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

বুবলীর সিনেমায় ফেরার প্রস্তুতি

রাষ্ট্রপতি ভোটে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে এমপি পদ হারাবেন: চিফ হুইপ

সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার প্রতিবেদন ২৭ অক্টোবর

বিএসএফের হাতে বাংলাদেশি কৃষক আটক, জবাবে দুই ভারতীয়কে ধরে স্থানীয়রা

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই: তথ্য উপদেষ্টা

সিরিয়ায় বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে পচে গেছেন: উপদেষ্টা