,

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

news-image

অনলাইন ডেস্ক : নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আপিল মামলায় গত এক মাসে ১০টি রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। অগ্রাধিকার ভিত্তিতে এসব মামলার শুনানি শেষে বিচারিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

নারী ও শিশু নির্যাতনের কয়েকটি আলোচিত ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১০ জুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী অগ্রাধিকার দিয়ে এসব মামলা শুনানির জন্য একটি বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করেন।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে ২০টি ডেথ রেফারেন্স ও আপিল মামলা শুনানির জন্য তালিকাভুক্ত হয়। এর মধ্যে গত এক মাসে ১০টি মামলার রায় ঘোষণা করা হয়েছে।

রায় দেওয়া মামলাগুলোর মধ্যে শরীয়তপুরের স্কুলছাত্রী রিমা ধর্ষণ ও হত্যা মামলা, পিরোজপুরের ঝর্ণা হত্যা মামলা এবং স্ত্রী হত্যার কয়েকটি মামলাও রয়েছে।

হাইকোর্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইমাম হোসেন তারেক জানান, ১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত এক মাসের মধ্যে ১০টি ডেথ রেফারেন্স মামলার নিষ্পত্তি হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে শুনানিতে কোনো সময় আবেদন বা মুলতবি চাওয়া হয়নি এবং আদালতের সক্রিয় ভূমিকার কারণেই দ্রুত এসব মামলার রায় দেওয়া সম্ভব হয়েছে।

এদিকে রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলাটিও এই বিশেষ বেঞ্চে শুনানির জন্য এসেছে। ওই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত হত্যা মামলা এবং মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলাও এই বেঞ্চের কার্যতালিকায় রয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এসব মামলার শুনানি হতে পারে বলে জানানো হয়েছে।

আইন অনুযায়ী, কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়। এ জন্য বিচারিক আদালতের রায়সহ সংশ্লিষ্ট নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয় এবং আপিল শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়