,

ভারতের জ্ঞানবাপী মসজিদে নামাজ বন্ধ করা যাবে না

news-image

অনলাইন ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের বারানসিতে অবস্থিত জ্ঞানবাপী মসজিদে নামাজ পড়া বন্ধ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম । একই সঙ্গে মসজিদটিতে মুসলমানদের প্রবেশেও প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না বলে নির্দেশ দেন আদালত। তবে মসজিদের যে অংশে শিবলিঙ্গ পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে, সে অংশ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার এ আদেশ দেন ভারতের সুপ্রিম কোর্ট।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, সুপ্রিম কোর্টের বিচারকরা বলেছেন, কোনো ভাবে মসজিদে নামাজ পড়া বন্ধ করা যাবে না। আঞ্জুমান ইন্তেজামিয়া বা জ্ঞানবাপী মসজিদ কমিটির আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার আদালতের এই নির্দেশ এসেছে।

আগের দিন সোমবার মসজিদে নিযুক্ত পর্যবেক্ষক দলের সমীক্ষা এবং ভিডিও সংক্রান্ত প্রাথমিক প্রতিবেদন পেশের পর সুপ্রিম কোর্টের বিচারক রবিকুমার দিবাকর জ্ঞানবাপীর ভেতরের ওজুখানা ও তহ্খানা বন্ধ করার নির্দেশ দেন।

সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে, জ্ঞানবাপী মসজিদে নামাজ পড়তে গিয়ে যেন কাউকে বাধার মুখে পড়তে না হয় তা বারানসির জেলা প্রশাসককে নিশ্চিত করতে হবে।

আগামী বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে দেশটির সুপ্রিম কোর্টে। বারানসির আদালতের ওজুখানা বন্ধ করে দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার মসজিদ কমিটির পক্ষ থেকে ইলাহাবাদ হাই কোর্টে একটি পৃথক আবেদন করা হয়েছে।

ভারতের কট্টর হিন্দুত্ববাদীদের দাবি, জ্ঞানবাপী মসজিদের ওজুখানা ও সংলগ্ন এলাকা আসলে শৃঙ্গার গৌরীস্থল। সেখানকার জলাধারের ভেতরে রয়েছে শিবলিঙ্গ। যদিও মসজিদ কমিটি ওই কাঠামোকে ‘পুরোনো ফোয়ারা’ বলে জানিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর