,

সিদ্ধান্ত পাল্টালেন ববিতা

news-image

বিনোদন প্রতিবেদক : সবশেষ ২০১৫ সালে নারগিস আকতারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় অভিনয় করেছিলেন বরেণ্য অভিনেত্রী ববিতা। প্রায় সাত বছর ধরেই নতুন কোনো সিনেমায় তার দেখা নেই। সিনেমার কাজ থেকে থেকে দূরে থাকলেও ইচ্ছে পোষণ করেছিলেন নির্মাণের। জানিয়েছিলেন, জীবনে একবার হলেও সিনেমা নির্মাণ করবেন এই অভিনেত্রী।

অবশেষে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ববিতা। করোনা পরবর্তী সময়ে সিনেমা ইন্ডাস্ট্রির দুর্দশা দেখেই তার এমন সিদ্ধান্ত বলে জানান এই অভিনেত্রী।

ববিতা বলেন, ‘বছর কয়েক আগেও ভেবেছিলাম একটি হলেও ছবি নির্মাণ করব। তবে করোনার পর ইন্ডাস্ট্রির যে অবস্থা দেখছি, তাকে সাহস হারিয়ে ফেলেছি। ছবি পরিচালনা করার আগ্রহ আর নেই।’

তিনি আরও বলেন, ‘যারা এই সময় সাহস নিয়ে ছবি নির্মাণ করছেন, তাদেরকে শুভ কামনা জানাই। আর দর্শকদের বলল, তারা যেন সিনেমা হলে গিয়ে বাংলা ছবি দেখে। তাহলেই আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। আর চলচ্চিত্রের সঙ্গে যারা জড়িত আছেন তাদের কাছে অনুরোধ করব; তারা যেন ভালো গল্প ও মানের ছবি নির্মাণ করেন। তাহলেই দর্শক আবার হলমুখী হবেন।’

শুধু পরিচালনাই নয়, আগামীতে নতুন কোনো সিনেমায় ববিতাকে পাওয়া যাবে কিনা তা নিয়েও নিশ্চিত নয় বলে জানান এই অভিনেত্রী।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি