,

কঙ্গনাকে নিয়ে অমিতাভের পোস্ট, সরকারের নজরদারীতে বিগ বি

news-image

বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন আগে অভিনেত্রী কঙ্গনা রানাউত অভিনীত ‘ধাকড়’-এর প্রথম ঝলক হিসেবে একটি গান ভিডিও মুক্তি পেয়েছিল। ছবিতে অভিনেত্রীর অগ্নিশিখার মতো রূপ দেখে মুগ্ধ হয়েছিলেন ভক্তরা। তখন তারকাদের মধ্যে অমিতাভ বচ্চনই প্রথম, যিনি সবার আগে ভিডিওটি পোস্ট করেছিলেন এবং অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন, যা দেখে কঙ্গনাও খুব খুশি হয়েছিলেন।

কিন্তু দশ মিনিটের মধ্যেই সেই পোস্ট মুছে ফেলেন বিগ বি। আর তা নিয়েই শুরু হয় জল্পনা। সেই প্রসঙ্গে কঙ্গনা একটি সাক্ষাৎকারে জানান, ‘বড় তারকাদের মধ্যেও নিরাপত্তাহীনতা দেখা যায়। অনেক রকম সংশয় কাজ করে।’ পরে দেখা গেল, কঙ্গনার অনুমান খুব ভুল নয়।

অমিতাভ বচ্চন তার নিজের ব্লগেই প্রকাশ করলেন কিছু কথা। কঙ্গনার ছবির ভিডিও মুছে ফেলা নিয়ে সরাসরি না বললেও, জানালেন প্রতি মুহূর্তে তার প্রোফাইলে নজরদারি চলছে। তাকে হুঁশিয়ার করা হয়েছে সরকারের তরফে।

এ নিয়ে বিগ বি তার ব্লগে লিখেছেন, ‘এখন সরকারি নির্দেশিকা অনুযায়ী বিধিনিষেধ অত্যন্ত কঠোর। আমার একাধিক পোস্টে নোটিশ ধরানো হয়েছে। নিজের সঙ্গে চুক্তিবদ্ধ কাজ ছাড়া আর কোনও কাজের পোস্ট শেয়ার করতে পারব না। উদ্যোগপতি বা বিনিয়োগকারী সংস্থার নাম উল্লেখ করতে হবে।’

অমিতাভ প্রশ্ন ছুড়ে দেন সাধারণের উদ্দেশে, ‘এটা একটা কঠিন জীবন, তাই না? যেখানে নেট-দুনিয়া আমাদের কিনে নিয়েছে!’

বিগ বি-র ব্লগ পড়ে দু’য়ে-দু’য়ে চার করতে অসুবিধে হয় না কারও। বোঝা যায়, কোনও বিশেষ চাপের কথা মাথায় রেখেই পোস্টটি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন তিনি।

আগামী ২০ মে মুক্তি পাচ্ছে রজনীশ ঘাইয়ের ‘ধাকড়’, যেখানে এজেন্ট অগ্নির চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। ছবিটি ঘিরে মানুষের শোরগোল দেখে অভিনেত্রী আশ্বস্ত যে, এই ছবি জনপ্রিয় হবেই।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর