,

বেনাপোল বন্দরে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট

news-image

নিজস্ব প্রতিবেদক : বেনাপোল স্থলবন্দরে প্রয়োজনীয় ক্রেন, ফর্কলিফটের অভাবে পণ্য লোড-আনলোড ব্যাহত হওয়ার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি এ কর্মসূচি ঘোষণা করেছে।

আজ সোমবার বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যা চলছে। বন্দর ব্যবহারকারী সংগঠনসহ পণ্য পরিবহনকারী সংগঠন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি নতুন ক্রেন-ফর্কলিফটের দাবিতে বন্দর কর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়ে আসছিল।

বন্দরে ভারী পণ্য লোড-আনলোডের জন্য পর্যাপ্ত ক্রেন ও ফর্কলিফট নেই। যেগুলো আছে তার অধিকাংশই দীর্ঘদিন ধরে অচল। ফলে পণ্য লোড-আনলোড করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে-যোগ করেন আজিম উদ্দিন।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, সরবরাহকারী প্রতিষ্ঠান ব্ল্যাক বেঙ্গল এন্টারপ্রাইজকে ক্রেন-ফর্কলিফট মেরামতসহ নতুন ক্রেন ও ফর্কলিফট সরবরাহের জন্য বলা হয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে আশা করছেন তারা।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি