,

রেদোয়ান আহমেদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে দলটির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল।
পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খালিদ বিন জসিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির, অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহমুদ মোর্শেদ, কে কিউ স্যাকলাইন, ভাইস প্রেসিডেন্ট অ্যাড. খাইরুল কবির পাঠান, মাহে আলম চৌধুরী, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেম, গণতান্ত্রিক যুবদলের আহ্বায়ক আমান সোবহান, গণতান্ত্রিক কৃষক দলের আহ্বায়ক এবিএম সেলিম, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিলু, ঢাকা মহানগর উত্তর এলডিপির সদস্য সচিব অবাক হোসেন রনি, কেন্দ্রীয় এলডিপির সদস্য সোলায়মান, শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মন্তাজ, সদস্য সচিব অধ্যাপক ওয়াজেদ, যুগ্ম আহবায়ক জাকির হোসেন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বর্তমান সরকার তাকে কারাগারে আটকে রেখেছে। দেশে পার্সোনাল প্রটেকশন আইন আছে। সন্ত্রাসীরা তার গাড়িতে হামলা করায় তিনি আত্মরক্ষার জন্য ফাঁকা গুলি করেছেন, নিরাপত্তার জন্য থানায় গেছেন।

বক্তারা আরও বলেন,পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে। এতে প্রতীয়মান হয়, এই দেশে মানবাধিকার নেই।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি