,

মধ্যাহ্ন বিরতির আগে নাঈমের জোড়া আঘাত

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির দ্বিতীয় দিন মাঠে নেমেছে দুদল। দিনের প্রথম সেশনের লম্বা সময় লঙ্কানরা নিজেদের করে নিলেও শেষদিকে নাঈম হাসান জোড়া উইকেট তুলে নেন।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়া শ্রীলঙ্কা এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৬ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩২৭ রান করেছে।অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৪৭ রানে অপরাজিত রয়েছেন।

পঞ্চম উইকেট জুটিতে অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দীনেশ চান্দিমাল ২৮৭ বলে ১৩৬ রানের পার্টনারশিপ গড়েন। অবশেষে এই জুটি ভাঙেন স্পিনার নাঈম হাসান। তিনি চান্দিমালকে ব্যক্তিগত ৬৬ রানে এলবির ফাঁদে ফেলেন। এই ডানহাতি ব্যাটার ১৪৮ বলে ২টি চার ও ৩টি ছক্কা হাঁকান। একই ওভারের পঞ্চম বলে নতুন ব্যাটার নিরোশান ডিকভেলাকে (৩) বোল্ড করে জমিয়ে তোলেন নাঈম।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান করেছিল শ্রীলঙ্কা। ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরির দেখা পান অ্যাঞ্জেলো ম্যাথিউস।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড