,

ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলায় মাটিবাহী ট্রাক্টর ও দুই মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের আমান কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। পবা থানার এসআই জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নওহাটা ফায়ার স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে ট্রাক্টরের সঙ্গে দুটি মোটরসাইকেলের সংর্ঘষ হয়। এতে একটি মোটরসাইকেলের আরোহী আব্দুল মান্নান (৪৮) ঘটনাস্থলেই প্রাণ হারান। আরেকটি মোটরসাইকেলে স্ত্রী ও কন্যাসন্তান নিয়ে আরেক ব্যক্তি ছিলেন। দুর্ঘটনায় তাদের শিশুকন্যা ঘটনাস্থলেই মারা যায়। আর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান শিশুটির মা। বাবা হাসপাতালে চিকিৎসাধীন।

এসআই জাহাঙ্গীর জানান, লাশ উদ্ধারের পর তারা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়