,

মঙ্গলবার এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড আগামী মঙ্গলবার (১৭ মে) থেকে বিতরণ শুরু করবে ঢাকা বোর্ড। আগামী ৩১ মে পর্যন্ত রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে।

এতে বলা হয়, আগামী ১৭ মে থেকে ১৯ মে পর্যন্ত ঢাকা জেলা, গাজীপুর, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের; ২২ মে থেকে ২৪ মে টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জের ২৫ মে থেকে ২৮ মে ঢাকা মহানগর ও নারায়ণগঞ্জ জেলার এবং ২৯ মে থেকে ৩১ মে পর্যন্ত ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। বোর্ডের কলেজ শাখা থেকে এসব পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে।

রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহে প্রতিষ্ঠানগুলোকে বোর্ড বরাবর আবেদন করতে বলা হয়েছে। রেজিস্ট্রেশন কার্ডে কোনো ভুল থাকলে তা সংশোধনে ৮ জুনের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করা না হলে এর দায় প্রতিষ্ঠান প্রধানদের বহন করতে হবে বলেও জানানো হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড