,

আওয়ামী লীগ গণতন্ত্র বিদায় করে দিয়েছে: হাফিজ উদ্দিন

news-image

বরিশাল প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন আহম্মদ (বীর বিক্রম) বলেছেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্র বিদায় করে দিয়েছে। এখন যদি নিজেদের অবস্থা ধরে রাখতে চান, তাহলে অবিলম্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। তা না হলে শ্রীলংকার প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-নেতাদের পরিনতি অপেক্ষা করছে।

শনিবার দুপুরে নগরীর সদর রোডস্থ জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আরও বলেন, আওয়ামী লীগ নতুন করে ইভিএম ভোটের ষড়যন্ত্র শুরু করেছে। আমরা এভিএম-এ বিশ্বাসী নই। আজ সরকার দেশের উন্নয়ন দেখায়, কিন্তু উন্নয়ন তো হয়েছে তাদের। তারা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করার পরও তাদের বিচার হয় না। অন্যদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা কিছু না করার পরও তার বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেয়।

প্রশাসনের দিকে আঙুল তুলে তিনি বলেন, এই সরকারের হায়াত কমে এসেছে। বিএনপিকে দমন-নিপিড়ন বন্ধ করে গণতন্ত্রকামী জনতার পাশে এসে দাঁড়ান। নাইলে এই জনগণের সাথে আপনাদের মোকাবেলা করতে হবে।

মহানগর বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন মেবুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মেজবাহ উদ্দিন আহমেদ ফরহাদ, বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়েদুল হক চাঁন ও মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল করিম জাহিদ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড