,

গম রপ্তানি বন্ধ করল ভারত

news-image

অনলাইন ডেস্ক : দেশের বাজারে দাম নিয়ন্ত্রণের পদক্ষেপ হিসেবে গম রপ্তানি বন্ধ করল ভারত। শুক্রবার দেওয়া এ ঘোষণা সেদিন থেকেই কার্যকর হয়েছে। তবে ভারত সরকার জানিয়েছে, যেসব রপ্তানি চালানের ক্রেডিট লেটার আগেই ইস্যু করা হয়েছে শুধু সেগুলোর চালান যেতে অনুমতি দেওয়া হবে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, পাশাপাশি সরকার অন্যান্য দেশের অনুরোধে রপ্তানির অনুমতি দেবে বলে ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) থেকে জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর কৃষ্ণ সাগর অঞ্চল থেকে গমের রপ্তানি কমে যাওয়ায় বৈশ্বিক ক্রেতারা চীনের পরই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদক দেশ ভারতের দিকে ঝুঁকে ছিলেন। ভারত গম উৎপাদনে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকলে হলেও রপ্তানিতে তাদের অংশ মাত্র এক শতাংশের মতো। পরিমাণ ও মূল্য উভয় দিক থেকে ভারতীয় গমের সবচেয়ে বড় ক্রেতা বাংলাদেশ।

২০২০-২১ অর্থবছরে ভারতের মোট গম রপ্তানির ৫৪ শতাংশই এসেছে বাংলাদেশে। ওই বছর ভারতীয় গমের শীর্ষ ১০ ক্রেতা ছিল বাংলাদেশ, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, ইয়েমেন, আফগানিস্তান, কাতার, ইন্দোনেশিয়া, ওমান ও মালয়েশিয়া।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড