,

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

news-image

রাজশাহী ব্যুরো : রাজশাহীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে গোদাগাড়ী উপজেলার বিজয়নগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজশাহী মহানগরীর লক্ষীপুর এলাকার ইজাজ আহমেদ (২০) ও গোদাগাড়ী উপজেলার পিরিজপুর এলাকার জাহিদ হোসেন (২০)।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, নিহত দুই আরোহী মোটরসাইকেলযোগে রাজশাহী শহর থেকে গোদাগাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে গোদাগাড়ী উপজেলার বসন্তপুর বিজয়নগর সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে খবর পেয়ে গোদাগাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে নিহতদের পুরো পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে ঘটনার পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন,মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়