,

বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে চলছিল ইয়াবা ব্যবসা

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার শাজাহানপুরে ৮০০টি ইয়াবাসহ মোমিনুল ইসলাম ওরফে শাওন নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃত মোমিনুল ইসলাম ওরফে শাওনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার শাওন (৩২) উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর টিকাদারপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, মোমিনুল ইসলাম ওরফে শাওন তার নিজ বসতবাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে মানুষের গতিবিধি লক্ষ্য করে নিরাপদে মাদক ব্যবসা করে আসছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালালে, সিসি ক্যামেরায় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাওন পালানোর চেষ্টা করে।

এসআই বলেন, এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৮০০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া শাওনের কাছে থাকা ১৩ হাজার ৬০০ টাকা ও তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জানান, শাওনের বিরুদ্ধে মামলা করা শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়