,

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত

news-image

নিউজ ডেস্ক : খুলনায় সন্ত্রাসীদের গুলিতে রকিবুল ইসলাম খন্দকার (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী পিয়ারী বেগম বর্ষা (২৭)।

বৃহস্পতিবার রাতে খুলনার ফুলতলা ও যশোরের অভয়নগর উপজেলার সংযোগস্থল কপালিয়া সেতুর ওপর এ ঘটনা ঘটে। নিহত রকিবুল ফুলতলা উপজেলার এম এম কলেজপাড়ার বাসিন্দা মাহবুব খন্দকারের ছেলে।

এ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস তালুকদার ও যশোরের অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান।

জানা গেছে, ফুলতলা বণিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক নিহত রকিবুল ইসলাম রাতে মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন। ফুলতলা ও অভয়নগর উপজেলার সংযোগস্থল কপালিয়া সেতুর ওপর পৌঁছালে দুজন যুবক তাদের ডাক দেন। ওই যুবকদের কাছে যাওয়া মাত্রই তাকে লক্ষ্য করে দুটি গুলি করেন তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় আহত হয় তার স্ত্রীও।

বর্তমানে তার স্ত্রী পিয়ারী বেগম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়