,

ক্যারিবীয় সফরে স্পিন কোচ হেরাথকে পাচ্ছে না টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছেন না স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। ক্রিকেট ভিত্তিক পোর্টাল ক্রিকবাজকে এমনটি নিশ্চিত করে এই শ্রীলঙ্কান জানান, পরিবারকে সময় দিতে এই সফর থেকে ছুটির আবেদন করেছেন তিনি।

এ ব্যাপারে টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও ক্রিকবাজকে জানান, কিংবদন্তি এই লঙ্কান ক্যারিবীয় সফরে থাকছেন না।সুজন বলেন, ‘হেরাথ ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছেন না। এসময় তিনি পরিবারকে সময় দেবেন।’

উইন্ডিজ সফরে না থাকলেও ঘরের মাঠে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে থাকবেন হেরাথ। যদিও তার নিজ দেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা চলছে।

এর আগে বাংলাদেশের গত জিম্বাবুয়ে সফরে স্পিন কোচ হিসেবে হেরাথ যোগ দিয়েছিলেন। পরবর্তীতে তার চুক্তির মেয়াদ বাড়িয়ে এ বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত করা হয়েছে।

এদিকে হেরাথ চলে যাওয়ায় উইন্ডিজে তার পরিবর্তে কাকে নেওয়া হবে সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি বিসিবি। তবে দেশের শীর্ষ স্পিন কোচ সোহেল ইসলাম ক্যারিবিয়ানে যুক্ত হতে পারেন।

দুই ম্যাচের টেস্ট, তিনটি ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি খেলতে আগামী ৬ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়তে পারে বাংলাদেশ দল। যেখানে দুদলের প্রথম টেস্ট অ্যান্টিগায় ১৬ জুন শুরু হবে। আর ২৪ জুন সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ও শেষ টেস্ট।টি-টোয়েন্টি ম্যাচগুলো ২, ৩ ও ৭ জুলাই ডমিনিকায় অনুষ্ঠিত হবে। আর ১০, ১৩ ও ১৬ জুলাই গায়নায় সিরিজের তিনটি ওয়ানডে।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী