,

মেয়রের গোডাউনে ৩ হাজার লিটার সয়াবিন, লাখ টাকা জরিমানা

news-image

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের মৌখাড়া বাজারের একটি দোকানের গোডাউনে অভিযান চালিয়ে ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে ওই তেল খোলাবাজারে বিক্রি করা হয়।

বুধবার রাত ৮টার দিকে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় দোকান মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নাটোর ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, গোপন তথ্যের ভিত্তিতে নয়ন ডিপার্টমেন্টাল স্টোরের গোডাউনে অভিযান চালানো হয়।

মৌখাড়া বাজারের ওই স্টোরের মালিক বড়াইগ্রাম পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মাজেদুল বারী নয়ন।

মেয়র নয়ন জানান, তিনি রাজনীতি ও পৌরসভার কাজে বেশি ব্যস্ত থাকায় ব্যবসার দিকে খেয়াল রাখতে পারেননি। দোকানের ম্যানেজার এগুলো দেখাশুনা করেন। এভাবে তেল মজুদ রাখা অবশ্যই অপ্রত্যাশিত। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপ-পরিচালক মেহেদী হাসান তানভীর।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়